Description
“তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিবো।”
“সত্যি বলছেন?”
“আমাকে মিথ্যা বলতে দেখেছো?”
শীতল কিছুক্ষণ ভেবে আস্তে আস্তে বললো,”আজ রাতটা জ্যোৎস্না বিলাশ করি আমরা? শুধু আমি আর আপনি। এইখানে, এই ছাদে। আজ সারাটা রাত উথালপাতাল জ্যোৎস্নায় নিজেদের অঙ্গ ভেজাবো। রূপোর মতো আলো যখন মোমের মতো গলে আমাদের ভিজিয়ে যাবে, তখন আমাদের প্রেম প্রতিধ্বনিত হবে। আজ এই আকাশ, এই চাঁদ, এই প্রকৃতি সবাই দেখবে উৎসের শীতল ভালোবাসা আর শীতলের হৃদয় নিংড়ানো প্রেমের উৎস। দিবেন এই রাতটা আমাকে আপনার সাথে জ্যোৎস্না বিলাশ করতে?”
উৎস শীতলের চোখের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বললো,”ব্যস এটুকুই?”
“হু এটুকুই।”

Reviews
There are no reviews yet.