Home

Shop

Cart

checkout

সহজে বই (SOHOJE BOI) আপনাকে স্বাগত!

সহজে বই দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা সংস্থার বই এক প্ল্যাটফর্মে উপস্থাপন করে। সহজে বই ওয়েবসাইটে কেনাকাটা বা যেকোনো সেবা গ্রহণের মাধ্যমে ধরে নেওয়া হবে যে, আপনি আমাদের শর্তাবলি পড়েছেন, বুঝেছেন এবং মেনে নিয়েছেন।

অনুগ্রহপূর্বক অর্ডার সম্পন্ন করার পূর্বে আমাদের শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন।

শর্তাবলি :
১. এই শর্তাবলিতে “আপনি”, “ব্যবহারকারী” কিংবা “গ্রাহক” বলতে ওয়েবসাইটের সর্বশেষ ব্যবহারকারী বা ক্রেতাকে বোঝানো হয়েছে। “আমরা”, “আমাদের”, “সহজে বই” এবং “ওয়েবসাইট” বলতে সহজে বই কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে।
২. সহজে বই যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলি পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। ওয়েবসাইটে সংশোধিত শর্ত প্রকাশের সাথে সাথে তা কার্যকর হবে।
৩. এই ওয়েবসাইটটি সহজে বই কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত।
৪. সহজে বই দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা সংস্থার বই এক প্ল্যাটফর্মে উপস্থাপন করে। ওয়েবসাইটে প্রদর্শিত কোনো পণ্য স্টকে না থাকলে বা বিশেষ পরিস্থিতির কারণে সরবরাহ সম্ভব না হলে কর্তৃপক্ষ অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৫. প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আমাদের স্টক সিস্টেম সবসময় স্বয়ংক্রিয়ভাবে আপডেট নাও হতে পারে। ফলে কোনো কোনো ক্ষেত্রে ওয়েবসাইটে পণ্য প্রদর্শিত হলেও অর্ডারের পরে স্টক শেষ হয়ে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আমরা গ্রাহককে অবহিত করবো।
৬. আমরা বইয়ের গুণগত মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবুও কোনো পণ্যে মুদ্রণজনিত ত্রুটি, ভুল বা ক্ষতি থাকলে ডেলিভারির তিন কর্মদিবসের মধ্যে আমাদের জানাতে হবে। যাচাইসাপেক্ষে পণ্য পরিবর্তনের ব্যবস্থা করা হবে।
৭. ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের মূল্য বাংলাদেশি মুদ্রায় (BDT) উল্লেখ করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে মূল্য বিভ্রাট ঘটলে কর্তৃপক্ষ যেকোনো সময় অর্ডার সংশোধন বা বাতিল করার অধিকার রাখে।
৮. আপনার অর্ডার আমাদের কাছে একটি ক্রয়-প্রস্তাব হিসেবে বিবেচিত হবে। অর্ডার গ্রহণ ও পণ্য পাঠানোর মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।
৯. অর্ডার নিশ্চিত হওয়ার পর আমাদের ডেলিভারি নীতিমালা অনুযায়ী পণ্য পাঠানোর কার্যক্রম শুরু হবে। বিশেষ পরিস্থিতিতে স্টক বা অন্যান্য কারণে অর্ডার বাতিল করা হতে পারে। অগ্রিম অর্থ প্রদান করা থাকলে প্রযোজ্য ক্ষেত্রে রিফান্ড নীতিমালা অনুসরণ করা হবে।
১০. অর্ডার শিপমেন্টের পূর্ব পর্যন্ত গ্রাহক অর্ডার বাতিল করতে পারবেন। তবে অর্ডার শিপড হওয়ার পর তা বাতিলের সুযোগ থাকবে না।

গ্রাহকের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও নিরাপত্তা :

ক. ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে আপনি একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড পাবেন। অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার।
খ. আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত সকল কার্যক্রম, অর্ডার ও লেনদেনের দায়ভার আপনার ওপর বর্তাবে।
গ. প্রতিবার ওয়েবসাইট ব্যবহার শেষে আপনার অ্যাকাউন্ট থেকে সঠিকভাবে লগআউট করার বিষয়টি নিশ্চিত করবেন।
ঘ. আপনার অ্যাকাউন্ট বা পাসওয়ার্ডের কোনো অননুমোদিত ব্যবহার লক্ষ্য করলে দ্রুত আমাদের অবহিত করবেন।
ঙ. এই শর্তাবলি অনুসরণে ব্যর্থতার কারণে উদ্ভূত কোনো ক্ষতির জন্য সোজলার পাবলিকেশন দায়ী থাকবে না।