সহজে বই (SOHOJE BOI) বইয়ের সাহিত্যমান, মুদ্রণমান এবং প্রোডাকশন কোয়ালিটি নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার অর্ডারকৃত বই নিরাপদে ও সঠিক অবস্থায় পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ যত্ন সহকারে প্যাকেজিং এবং নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস ব্যবহার করে থাকি।
তবুও কোনো অপ্রত্যাশিত কারণে পণ্যে ত্রুটি পাওয়া গেলে, আমরা গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, ইনশাআল্লাহ।
যেসব ক্ষেত্রে পণ্য পরিবর্তন (Exchange) প্রযোজ্য হবে :
গ্রাহক নিম্নলিখিত পরিস্থিতিতে পণ্য পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন:
১. বই ছেঁড়া, ফাটা, নষ্ট, ময়লা বা ভেজা অবস্থায় ডেলিভারি পেলে।
২. বইয়ের কোনো পৃষ্ঠা বাদ পড়া, ছাপা না থাকা বা পৃষ্ঠা উল্টানো থাকলে।
৩. অন্যান্য পণ্যের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ, ভাঙা, নষ্ট বা মেয়াদ উত্তীর্ণ হলে।
৪. ওয়েবসাইটে প্রদর্শিত বিবরণের সাথে পণ্যের মিল না থাকলে।
৫. সাইজ, কালার বা পরিমাণ ভুল হলে।
৬. ভুল পণ্য ডেলিভারি হলে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি :
ক. কেবল মানসিক পরিবর্তন (Mind Change) এর কারণে কোনো পণ্য পরিবর্তন করা হবে না।
খ. উপরোক্ত ত্রুটিগুলোর ক্ষেত্রে পণ্য গ্রহণের ৩ কর্মদিবসের মধ্যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ, হোয়াটসঅ্যাপ বা ইমেইল এর মাধ্যমে ছবি সহ অভিযোগ জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
গ. অভিযোগ যাচাইসাপেক্ষে পণ্য পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হবে এবং এতে গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
রিটার্ন ও এক্সচেঞ্জ প্রক্রিয়া :
১. পণ্য গ্রহণের সময়ই ভালোভাবে যাচাই করে নিন। কোনো ত্রুটি থাকলে ডেলিভারি ব্যক্তিকে সাথে সাথে জানিয়ে পণ্য ফেরত দিন।
২. ডেলিভারির পর ত্রুটি ধরা পড়লে ৩ কর্মদিবসের মধ্যে আমাদের হেল্পলাইন, ফেসবুক পেইজ, হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে জানাতে হবে।
৩. অভিযোগের সাথে পরিষ্কার ছবি সংযুক্ত করতে হবে, যাতে আমাদের টিম যাচাই করতে পারে।
৪. যাচাইয়ের পর পণ্য এক্সচেঞ্জযোগ্য হলে সেটি নির্ধারিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে হবে।
৫. আমাদের কাছে পণ্য পৌঁছানোর পর 5–7 কর্মদিবসের মধ্যে নতুন পণ্য পুনরায় পাঠানো হবে।
৬. যদি পণ্য স্টক শেষ হয়ে যায়, তাহলে পণ্যের মূল্য ফেরত দেওয়া হবে। তবে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
নোট : এই Return & Exchange Policy শুধুমাত্র অনলাইন অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য।