Description
আমি চলমান সময়ের প্রেক্ষাপটে স্থান কাল ও মানুষের সামাজিক জীবনের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে উপলব্ধি করেছি যে বিদেশীরা বিশেষত ইউরোপীয়রা বস্তুবাদী উন্নতিতে অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে। অন্যদিকে ৬টি মারাত্মক ব্যাধি আমাদের (অর্থাৎ মুসলমানদের) বস্তুগত উন্নতি ও অগ্রগতির দিকে মধ্যযুগীয় অচল অবস্থায় ফেলে রেখেছে। আর মুসলিম উম্মাহর জাগতিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সেগুলো হচ্ছে: প্রথমত: আমাদের মাঝে হতাশা সৃষ্টিকারী সকল কার্যকারণের পুনরুত্থান । দ্বিতীয়তঃ আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে সততার মৃত্যু । তৃতীয়তঃ পারস্পরিক শত্রুতা ও বৈরিতার প্রতি আমাদের ভালোবাসা । চতুর্থত: ঈমানদারদের একের সাথে অন্যের ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিদ্যমান নূরানী সংযোগ সম্পর্কে আমাদের অজ্ঞতা । পঞ্চমত: আমাদের মাঝে সংক্রমণ ব্যাধি নেয় ছড়িয়ে পড়া স্বেচ্ছাচারিতা । ষষ্ঠতঃ ব্যক্তিস্বার্থ কে অন্য সবকিছুর উপরে বিবেচনা করা। এই ভয়ঙ্কর ও মারাত্মক ছয়টি রোগের প্রতিষেধকও আমি সামাজিক জীবন নামক মেডিকেল ফ্যাক্টরিতে কোরআন নামক ফার্মেসি থেকে শিক্ষা নিয়ে তা সংক্ষেপে এমন “ছয়টি শব্দের” মাধ্যমে বর্ণনা করেছি প্রতিষেধক হিসেবে যার কোন বিকল্প নেই।











Reviews
There are no reviews yet.