Home

Shop

Cart

checkout

ইসলামের মানবাধিকার সমগ্র – ২ খন্ড একত্রে (হার্ডকভার)

Original price was: 1500 ৳ .Current price is: 1275 ৳ .

(15% OFF)
বইয়ের ভাষা : বাংলা,
পৃষ্ঠা : ১০৮০,
বাধাঁই : হার্ডকভার,
প্রকাশকাল : 1st Published, 2024.

ডেলিভারি চার্জ-
(ঢাকার সিটির বাহিরে: ১০০ টাকা)

(ঢাকার সিটির ভিতরে: ৭০ টাকা)


বইটি শেয়ার করুন

এর সাথে সম্পর্কিত কিছু বই

এক নজরে বইয়ের বিবরণ

Description

ইসলামের মানবাধিকার সমগ্র – প্রথম খণ্ড:
الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين، وعلى آله وصحبه أجمعين.

আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনুগ্রহে দীর্ঘ দিন পরিশ্রমের পর ‘ইসলামের মানবাধিকার সমগ্র’ গ্রন্থ প্রকাশিত হলো। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সেই সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। মানবাধিকার শব্দটি বর্তমান বিশ্বে ব্যাপক আলোচিত। ১৯৪৮ সালে জাতিসংঘের মানবাধিকার সনদ Universal Declaration of Human Rights (UDHR)-এর মাধ্যমে অমুসলিম বিশ্বে মানুষের অধিকারের আইনী স্বীকৃতির দ্বার উন্মোচিত হয়। অথচ জাতিসংঘ ঘোষণার প্রায় চৌদ্দশত বছর আগে ইসলাম মানবসমাজের সর্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট নীতিমালা প্রদান করেছে। ইসলামের মানবাধিকার মানবজীবনের সব ক্ষেত্রে ও সব বিভাগে পরিব্যাপ্ত। সৃষ্টির সেরা জীব হিসেবে মানবজাতির সম্মান ও মর্যাদার অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার; ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার: জীবন ও সম্পদের নিরাপত্তার অধিকার: ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার; এতিম, মিসকিন, অসহায় নারী ও শিশুর অধিকার: প্রতিবেশীর অধিকার; কৃষক-শ্রমিকের অধিকার: প্রতিবন্ধীদের অধিকার; বস্তুত সকল অধিকার সম্পর্কে ইসলাম সুস্পষ্ট নীতিমালা ও দিকনির্দেশনা প্রদান করেছে। ইসলামের সব মানবাধিকারকে একত্র করে আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ড. খাদীজা আন-নাবরাভী আরবী ভাষায় প্রণয়ন করেছেন ‘মাওসূআতু হুকুকিল ইনসান ফিল ইসলাম’ বা ইসলামের মানবাধিকার সমগ্র। ইসলাম স্বীকৃত মানবাধিকারসমূহকে তিনি ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন। মানুষের জীবনকে তিনি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় এ- তিনটি পরিসরে বিভক্ত করে প্রত্যেক পরিসরের অধিকারগুলোকে কুরআন ও সুন্নাহ থেকে সংশ্লিষ্ট দলিল-প্রমাণের মাধ্যমে ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। মুসলিমদের মানবাধিকার বর্ণনার পাশাপাশি তিনি অমুসলিমদের অধিকার ও সমাজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে নারী অধিকারকে আলাদাভাবে উপস্থাপন করেছেন। ইসলাম স্বীকৃত অধিকারসমূহ বর্ণনার ক্ষেত্রে সাবলীল উপস্থাপনা এ- গ্রন্থটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।
ইসলামের মানবাধিকার সমগ্র – দ্বিতীয় খণ্ড:
যে-কোনো ডকুমেন্টারি গ্রন্থের অনুবাদ খুবই জটিল কাজ। এ-গ্রন্থে অনেক অনুবাদ গৃহীত হয়নি। যেগুলো গৃহীত হয়েছে সেগুলোর মধ্যেও ক্রসচেক করতে। গিয়ে ব্যাপক সম্পাদনা ও ক্ষেত্রবিশেষে পুনর্লিখন করতে হয়েছে। ক্রসচেকের কাজটি খুবই কষ্টকর। অনুবাদের ভাষা প্রাঞ্জল করতে সম্পাদনা পরিষদকে কঠোর পরিশ্রম ও প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। বিদগ্ধ আলেম প্রিন্সিপাল মোজাম্মেল হক ও আবদুস সাত্তার আইনী এ-গ্রন্থের ক্রসচেকের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি সেন্টারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।। আল্লাহ তাআলা তাঁদের উত্তম প্রতিদান নসীব করুন। ইসলামের মানবাধিকার সম্পর্কে বাংলা ভাষায় এমন মানের গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে আমাদের জানা নেই। আমাদের বিশ্বাস এটি হবে বাংলা ভাষায় মানবাধিকার গ্রন্থভান্ডারে একটি অনন্য সংযোজন। আশা করি সংস্থার অন্য গ্রন্থগুলোর মতো এ-গ্রন্থটিও পাঠকমহলে আদৃত হবে। আল্লাহ তাআলা সবাইকে হক্কুল ইবাদ সম্পর্কে পূর্ণ সতর্কতা অবলম্বন ও পরিপালনের তাওফিক দান করুন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামের মানবাধিকার সমগ্র – ২ খন্ড একত্রে (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *

একই বিষয় অন্যান্য বইসমূহ

27% OFF

Original price was: 1490 ৳ .Current price is: 1088 ৳ .

25% OFF

Original price was: 2336 ৳ .Current price is: 1752 ৳ .

30% OFF

Original price was: 30 ৳ .Current price is: 21 ৳ .

15% OFF

Original price was: 2100 ৳ .Current price is: 1785 ৳ .

46% OFF

Original price was: 2510 ৳ .Current price is: 1359 ৳ .

40% OFF

Original price was: 1050 ৳ .Current price is: 630 ৳ .