সহজে বই (SOHOJE BOI) বাংলাদেশের সর্বত্র দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে বই ও অন্যান্য পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকের সুবিধার্থে আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার পয়েন্ট ডেলিভারি—উভয় সেবা প্রদান করে থাকি।
আমাদের লক্ষ্য হলো আপনার অর্ডারকৃত বই যথাসম্ভব দ্রুত ও নিরাপদভাবে আপনার হাতে পৌঁছে দেওয়া, ইনশাআল্লাহ।
ক. ডেলিভারি মাধ্যম :
১. হোম ডেলিভারি : হোম ডেলিভারির জন্য আমরা Steadfast Courier ব্যবহার করে থাকি।
সম্ভাব্য ডেলিভারি এলাকা সম্ভাব্য সময় :
ঢাকা সিটির ভিতরে ১–২ কর্মদিবস
ঢাকা সিটির বাইরে ৩–৪ কর্মদিবস
তবে প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার জটিলতার কারণে ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।
২. লোকাল কুরিয়ার / কুরিয়ার পয়েন্ট ডেলিভারি :
লোকাল বা কুরিয়ার পয়েন্ট ডেলিভারির জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করে থাকি, যেমন: সুন্দরবন কুরিয়ার সার্ভিস, জননী কুরিয়ার, সওদাগর কুরিয়ার এবং অন্যান্য নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিস।
সম্ভাব্য ডেলিভারি সময়
বাংলাদেশের অধিকাংশ স্থানে সাধারণত ৩ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
খ. ডেলিভারি চার্জ :
1.Steadfast Home Delivery Charge
ঢাকা সিটির ভিতরে : প্রথম ১ কেজি পর্যন্ত: ৭০ টাকা, অতিরিক্ত প্রতি কেজিতে ২০ টাকা করে যুক্ত হবে।
ঢাকা সিটির বাইরে : প্রথম ১ কেজি পর্যন্ত: ১০০ টাকা, অতিরিক্ত প্রতি কেজিতে: ২০ টাকা করে যুক্ত হবে।
2.লোকাল কুরিয়ার / কুরিয়ার পয়েন্ট ডেলিভারি চার্জ :
বাংলাদেশের বিভিন্ন স্থানে লোকাল কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ক্ষেত্রে সাধারণত ১৫০–২৫০ টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।
ডেলিভারি চার্জ এলাকা, ওজন এবং কুরিয়ার সার্ভিসের উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে।
গ. ক্যাশ অন ডেলিভারি (COD) চার্জ :
Cash on Delivery (COD) অর্ডারের ক্ষেত্রে মোট অর্ডার মূল্যের উপর অতিরিক্ত ১% COD Charge প্রযোজ্য হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. অর্ডার নিশ্চিত হওয়ার পর আমাদের টিম বা কুরিয়ার কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারে।
২. গ্রাহককে অবশ্যই সঠিক নাম, মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে ডেলিভারি ব্যাহত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৩. পণ্য গ্রহণের সময় গ্রাহককে পণ্য যাচাই করে গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
৪. বইমেলা, বিশেষ অফার, সরকারি ছুটি বা অতিরিক্ত অর্ডারের সময় ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।
৫. ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড সংক্রান্ত বিষয়ে আমাদের Return & Exchange Policy এবং Refund Policy প্রযোজ্য হবে।
রিফান্ড ও এক্সচেঞ্জ
পণ্য পরিবর্তন, রিটার্ন বা মূল্য ফেরত সংক্রান্ত বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমাদের: Return & Exchange Policy এবং Refund Policy অনুসরণ করুন।
নোট : ডেলিভারি সময়সীমা ও চার্জ আনুমানিক এবং কুরিয়ার সার্ভিস, ওজন, এলাকা ও বিশেষ পরিস্থিতির ভিত্তিতে পরিবর্তিত হতে পারে।