Home

Shop

Cart

checkout

একটি খুনের প্রস্তাব ও ব্রাউন পেপার (হার্ডকভার)

Original price was: 550 ৳ .Current price is: 440 ৳ .

(20% OFF)
বইয়ের ভাষা : বাংলা,
পৃষ্ঠা : ২৪০,
বাধাঁই : পেপারব্যাক,
প্রকাশকাল : 1st Published, 2025.

ডেলিভারি চার্জ-
(ঢাকার সিটির বাহিরে: ১০০ টাকা)

(ঢাকার সিটির ভিতরে: ৭০ টাকা)


বইটি শেয়ার করুন

এর সাথে সম্পর্কিত কিছু বই

টেরিবেল (hardcover)

Original price was: 760 ৳ .Current price is: 532 ৳ .

হাউলিং

Original price was: 840 ৳ .Current price is: 630 ৳ .

এক নজরে বইয়ের বিবরণ

Description

একটি খুনের প্রস্তাব : 
মানুষ বস্তুত জন্মগতভাবেই অপরাধপ্রবণ। কারণে-অকারণে সে অপরাধ করে, মিথ্যা কথা বলে। পোশাকি ভদ্রতা হয়তো তাকে বড়ো কোনো অপরাধ থেকে বিরত রাখে। যদি এমন বলা হতো যে অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে না, তাহলেই দেখতেন দুনিয়াটা কেমন খুনোখুনি-হানাহানির অভয়ারণ্য হয়ে ওঠেছে। কথাগুলো বলছে দীপ, বছর বিশেকের একটি ছেলে, যে কি না বিনা টিকিটে চাটগাঁ থেকে ঢাকাগামী ট্রেনে লাফিয়ে ওঠে, ডিটেকটিভ অলোকেশের সফরসঙ্গী হয়। পরে জানা যায় দীপ ক্রিমিনোলজির ছাত্র, মনস্তত্ত্বে তার সীমাহীন কৌতূহল। কখনো কখনো অপরাধ করাটা জরুরি হয়ে ওঠে, চাইলেও তা এড়ানো যায় না। মানুষ তো আর যিশুখ্রিষ্ট নয় যে বারবার মার খেয়েও মাফ করে দেবে! দীপ হঠাৎ বলল, সে এমন একজনকে চেনে, যাকে একটা খুন করতে হবে, শিগগিরই। দীপের কথা শুনে ঘাবড়ে যায় উর্বী, বারবার ঢোক গেলে রিপোর্টার শুভজিত। আর অলোকেশ তাঁর সদ্য কেনা জার্মান সেমি-অটোমেটিক পিস্তল ওয়াল্টার পিপিকের গায়ে হাত বোলান। মানে বুঝতে চেষ্টা করেন জিনিসটা ঠিকঠাক আছে তো! কিন্তু কেন? কীসের আশঙ্কা করছেন অলোকেশ?

ব্রাউন পেপার :
বীভৎসভাবে খুন করা হয়েছে ব্যবসায়ী রশিদ কোরেশিকে। বিছানায় শায়িত তাঁর লাশ অথচ পায়ে জুতো। রক্তে পাওয়া যায় উচ্চমাত্রার অ্যালকোহল ও সিডেটিভ। খুনটা হয়েছে তাঁর নিজের ঘরে, যেখানে একজন মানুষ সবচেয়ে বেশি সুরক্ষিত বলে মনে করা হয়। খোঁজ নিয়ে জানা যায় রশিদ কোরেশির জীবন বহুমাত্রিক। যদিও জমি কিনে ভরাট করে সেখানে বহুতল ভবন তুলে চড়া দামে বিক্রি করাই তাঁর পেশা। এই কাজ করতে গিয়ে অগুনতি লোকের সঙ্গে তাঁর শত্রুতার সূত্রপাত!
এই কেসের আইও ইন্সপেক্টর মামুনের সঙ্গে কাজে নামেন ডিটেকটিভ অলোকেশ রয় ও তাঁর টিম। কোরেশির খুনের মোটিভ খুঁজতে গিয়ে রীতিমতো চমকে ওঠেন অলোকেশ। পৃথিবীতে কে তাঁর শত্রু নয়! ইট-বালুর কারবারি নাসির থেকে শুরু করে টং-নুরু, ভাড়াটে জামান, দারোয়ান বান্টি, বন্ধু-পত্নী জেসিকা, এমনকি তাঁর ড্রাইভার মজনুও তাঁকে মারতে চায়! কেমন গুণধর লোক এই রশিদ কোরেশি! এত খুঁজেও প্রকৃত খুনির সন্ধান কিছুতেই মেলে না।
কিন্তু অলোকেশ যখন মাঠে নেমেছেন শেষ না দেখে তিনি ছাড়বেন কেন? অবশেষে খুনিকে খুঁজে পেয়ে তিনি বিস্মিত। এ-ও কি সম্ভব!

Reviews

There are no reviews yet.

Be the first to review “একটি খুনের প্রস্তাব ও ব্রাউন পেপার (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *

একই বিষয় অন্যান্য বইসমূহ

40% OFF

Original price was: 1470 ৳ .Current price is: 882 ৳ .

35% OFF

Original price was: 1900 ৳ .Current price is: 1230 ৳ .

30% OFF

Original price was: 760 ৳ .Current price is: 532 ৳ .

25% OFF

Original price was: 840 ৳ .Current price is: 630 ৳ .