Description
একদিকে নাস্তিকতা, বিজ্ঞানবাদ ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির দৃঢ় উপস্থাপন; অন্যদিকে ওহি, দর্শন, যুক্তিবিদ্যা ও ইসলামী জ্ঞানতত্ত্বের সুসংহত ও প্রাঞ্জল বিশ্লেষণ—এ দুই ধারার মুখোমুখি অবস্থান সচেতন পাঠককে শুধু তর্কের রসদ জোগায় না, গভীর আত্মান্বেষণ ও সত্যানুসন্ধানের জগতে প্রবেশ করায়।
এটি আপাতদৃষ্টিতে স্রেফ একটি ডিবেটের সরল অনুবাদ মনে হলেও, আদতে এ বই আধুনিক যুগের বুদ্ধিবৃত্তিক সংকট, বিশ্বাসের টানাপোড়েন এবং মানুষের অস্তিত্বগত সর্বোচ্চ প্রশ্নেরই আন্তরিক অনুসন্ধান। এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে আছে পাল্টা প্রশ্ন, প্রতিটি যুক্তির বিপরীতে আরও সূক্ষ্ম বিশ্লেষণ। ফলে পাঠক ধীরে ধীরে উপলব্ধি করতে পারেন—সত্যের সন্ধান কেবল কিছু গড়পড়তা তথ্যের ভেতর সীমাবদ্ধ নয়, বরং তা ক্রমান্বয়ে গড়ে ওঠে যুক্তি, বোধ ও অন্তর্দৃষ্টির সমন্বয়ে।
যে ব্যক্তি নিজের বিশ্বাসকে নতুনভাবে বুঝতে চান, হৃদয়ের গহীনে স্রষ্টা সম্পর্কে লালিত কোনো সংশয়ের জবাব খুঁজতে চান, কিংবা যে নিছকই সংশ্লিষ্ট বিষয়ে বৌদ্ধিক তর্কের স্বাদ নিতে চান—এ বই তার জন্য অনন্য সহযাত্রী হয়ে উঠবে। ইনশাআল্লাহ!









Reviews
There are no reviews yet.