Description
সুদের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা অর্থনীতি এবং এই জাল থেকে বেরিয়ে আসার উপায়
কুরআনে আল্লাহ তা’আলা আমাদের অনেকগুলো অপরাধের বিষয়েই সতর্ক করেছেন। কিন্তু এদের মধ্যে একটি অপরাধ আছে এমন, যার বিরুদ্ধে আল্লাহ খালি সতর্ক করেননি, বরং যুদ্ধ ঘোষণা করেছেন! আর সেই অপরাধের নাম সুদ।
আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে আজ আমরা নিজেদের অজান্তেই শামিল হয়ে যাচ্ছি। কী ভয়ঙ্কর এক ব্যাপার! কীভাবে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সুদের এক রাজত্ব কায়েম করে রেখেছে বিশ্বব্যাপী, সেটা আপনি জানতে পারবেন “সুদ ব্যাংকিং ও বৈশ্বিক অর্থনীতি” এই বইটি পড়লে।
সুদের রাজ কায়েম করে কীভাবে পুঁজিবাদী অর্থনীতি লুটে নিচ্ছে সবকিছু, সেই বর্ণনা দেবে এই বইটি। আর এর বিপরীতে ইসলামের অর্থব্যবস্থা কীভাবে সম্পদের ন্যায়সঙ্গত বন্টন ও সুদহীন বিনিয়োগের মাধ্যমে কীভাবে অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করে, তা এই বইটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেইসাথে লেখক তুলে ধরেছেন কীভাবে সুদের এই জাল ছিন্ন করে মুক্তি পেতে পারি আমরা।














Reviews
There are no reviews yet.