Home

Shop

Cart

checkout

সহজে বই (SOHOJE BOI) গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের ওয়েবসাইট ব্যবহার, রেজিস্ট্রেশন বা অর্ডার সম্পন্ন করার মাধ্যমে গ্রাহক তার কিছু প্রাথমিক তথ্য আমাদের প্রদান করে থাকেন, যেমন:

নাম
মোবাইল নম্বর
ইমেইল ঠিকানা
ডেলিভারি ঠিকানা
পেমেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য

এই তথ্যসমূহ আমাদের নিজস্ব নিরাপদ ডাটাবেজে সংরক্ষণ করা হয় এবং শুধুমাত্র অর্ডার প্রক্রিয়াকরণ, গ্রাহকসেবা প্রদান, ডেলিভারি নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রচারমূলক কার্যক্রমের জন্য ব্যবহার করা হতে পারে।

তথ্যের নিরাপত্তা :

আমরা গ্রাহকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। আপনার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি, বিনিময় বা শেয়ার করা হবে না; তবে আইনগত প্রয়োজন বা ডেলিভারি কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনে নির্ভরযোগ্য সেবা প্রদানকারীর সাথে সীমিত তথ্য শেয়ার করা হতে পারে।

প্রচারমূলক যোগাযোগ : গ্রাহক আমাদের কাছ থেকে

নতুন বইয়ের আপডেট
অফার ও ক্যাম্পেইন
প্রকাশনা সংক্রান্ত তথ্য
এসএমএস, ইমেইল বা ফোনকলের মাধ্যমে পেতে পারেন। গ্রাহক চাইলে যেকোনো সময় এসব প্রচারমূলক যোগাযোগ বন্ধ করার অনুরোধ করতে পারবেন।

কুকিজ (Cookies) :
ওয়েবসাইটের ব্যবহার অভিজ্ঞতা উন্নত করার জন্য আমরা Cookies ব্যবহার করতে পারি। এটি ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে সহায়তা করে।

নীতিমালার পরিবর্তন :
সোজলার পাবলিকেশন যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই Privacy Policy সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পর থেকেই কার্যকর হবে।

যোগাযোগ :
Privacy Policy সম্পর্কিত যেকোনো প্রশ্ন বা উদ্বেগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 ইমেইল: info@sohojeboi.com
📞 মোবাইল: +8801788221511
নোট : এই Privacy Policy শুধুমাত্র সোজলার পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন সেবার ক্ষেত্রে প্রযোজ্য।