Description
এই অসাধারণ গ্রন্থটিতে রাসূলুল্লাহ্ (সাঃ)-এর সহস্রাধিক মুজিযা থেকে নির্বাচিত তিন শতাধিক মুজিযা অত্যান্ত যৌক্তিক ও আকর্ষনীয় আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া স্বয়ং নবী করীম (সাঃ) তাঁর নবুওয়াতের দৃপ্ত ঘোষণা দিয়েছেন। এর উপর দলীল-প্রমাণ উপস্থাপন করেছেন। সেই সুদৃঢ়তম দলীল হল কোরআনুল কারীম। উল্লেখ্য যে, প্রায় এক হাজারের অধিক সুস্পষ্ট মুজিযা নবী করীম (সাঃ) থেকে প্রকাশিত হয়েছে। যেমনটি মুহাক্কিক তথা যুগশ্রেষ্ঠ তাত্ত্বিক-বিশ্লেষকগণ জানেন। এই সকল মুজিযা অকাট্যরূপে প্রমাণিত। যেমন নবুওয়াতের দাবীর সত্যতা সবার নিকট প্রমাণিত। তবে এক্ষেত্রে একটি কথা উল্লেখ্য যে, কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে কাফেরদের ভাষায় এই মুজিযাকে যাদু বলে ব্যক্ত করা হয়েছে। এর কারণ হল, কাফেরদের তো মুজিযাকে অস্বীকার করার কোন উপায় নেই এবং মুজিযাকে তারা নিজেরাও প্রত্যাহার করতে পারবে না। তবে যাদুকে তারা অস্বীকার করতে পারবে ও প্রত্যাখ্যান করতে পারবে। তাই নিজেদেরকে ধোঁকায় এবং নিজেদের অনুসারীদেরকে প্রতারণার ফাঁদে ফেলার উদ্দেশ্যে এই মুজিযাকে যাদু বলে চালিয়ে দিয়েছে। হ্যাঁ, রাসূলে আরাবী (সাঃ)-এর মুজিযাসমূহ অকাট্য। শত শত তাওয়াতুরের দৃঢ়তার সমতুল্য। সুতরাং তা অস্বীকার করার কোন পথ নেই। আর মুজিযাসমূহ নিজে নিজেই রাসূলে করীম (সাঃ)-এর নবুওয়াতের দাবীর স্বপক্ষে আল্লাহ্ তাআলার পক্ষ থেকে সত্যায়ন ও সমর্থনস্বরূপ। অর্থাৎ, মুজিযা যেন আল্লাহ্ তাআলার কথা বলার ভিন্ন একটি ভাষা। যেন আল্লাহ তাআলা বলছেন “আমার বান্দাকে সত্যায়ন কর এবং তাঁর অনুসরণ কর।” কথাটি সুস্পষ্ট করার জন্য প্রাসঙ্গিক একটি উদাহরণ দেয়া যায় ? যদি তুমি কোন বাদশাহর সামনে অথবা তাঁর সভায় বসে তোমার আশপাশের সবাইকে বল, আমাকে তো বাদশাহ্ অমুক কাজের দায়িত্বশীল নিযুক্ত করেছেন। আর যখনই তারা তোমার থেকে তোমার দাবির স্বপক্ষে দলীল তলব করল, তখন বাদশাহ্ ইশারায় বললেন, ‘হ্যাঁ, আমি তাকে দায়িত্বশীল নিযুক্ত করেছি।’ এটা কি তোমার জন্য সত্যায়নপত্র হবে না? সুতরাং বাদশাহ যখন তোমার জন্যে স্বভাব-বিরুদ্ধ একটি ঘটনা ঘটাবেন, তোমার আশা-প্রত্যাশা পূর্ণ করার জন্যে। নিজের সংবিধান পরিবর্তন করে ফেলবেন, তখন সেটা কি তোমার দাবীর স্বপক্ষে আরো সুদৃঢ় সত্যায়নপত্র এবং হ্যাঁ’ বলার চাইতে আরো সুসংহত হবে না? ঠিক তেমনি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে মহান আল্লাহ রাব্বল আলামীন নবী করীম (সাঃ)-এর প্রতিটি কর্মকাণ্ডের প্রতি তাঁর সুস্পষ্ট সমর্থন ও সন্ত্রায় ব্যক্ত করার মাধ্যমে তাঁর রেসালাতকে বিশ্ববাসীর নিকট সুপ্রতিষ্ঠিত করেছেন।













Reviews
There are no reviews yet.